1 Answers
শিমলার জন্য খাড়া বা লম্বা রেখার পোশাক উপযোগী।
প্রতিটি রেখার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা পরিধানকারীর দেহ কাঠামো, উচ্চতা, মুখমণ্ডল, গ্রীবা প্রভৃতির উপর প্রভাব ফেলে। এসব রেখার সুচিন্তিত নির্বাচন ও সুষম বিন্যাসের মাধ্যমে ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।
খাড়া বা লম্বা রেখা গভীর উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, সাহস, সততা ইত্যাদি প্রকাশ করে। এই রেখা সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য আপাতদৃষ্টিতে বাড়ায়। তাই এই রেখার নকশার পোশাক স্কুল ও খর্বকায় ব্যক্তির জন্য উপযোগী। এতে দেহের খাটোভাব কিছুটা দূর হয় এবং দেখতে লম্বা মনে হয়। শিমলার স্বাস্থ্য ভালো এবং তার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। তার উচ্চতা কম ও স্বাস্থ্য ভালো তাই খাড়া বা লম্বা রেখার পোশাক তার জন্য উপযুক্ত। এজন্যই আড়াআড়ি রেখার পোশাক পছন্দ হলেও সে খাড়া রেখার পোশাক কেনে।