1 Answers
শান্তা পোশাক কেনার আগে দেহের আকৃতির প্রতি লক্ষ রাখেন। তার মেয়ে সায়ন্তিকা মোটা ও খাটো আকৃতির। তাই তিনি তার জন্য খাড়া বা লম্বা রেখার কাপড় বাছাই করবেন।
খাড়া বা লম্বা রেখা গভীর উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, সাহস, সততা ইত্যাদি প্রকাশ করে। পাশাপাশি এই রেখা আপাতদৃষ্টিতে কোনো বস্তুর দৈর্ঘ্য বাড়ায়। মোটা ও খাটো ব্যক্তির জন্য এ রেখার নকশার পোশাক বেশ উপযোগী। এতে ব্যক্তির দেহের খাটো ভাব কিছুটা দূর হয় ও দেখতে লম্বা মনে হয়। তাই সায়ন্তিকার মা তার জন্য খাড়া রেখার নকশাযুক্ত পোশাক নির্বাচন করেন।
5 views
Answered