1 Answers
সাবিহা তার পশমি কাপড় ধোয়ার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলেন।
পানি, উত্তাপ, ক্ষার ও ঘর্ষণ পশম তত্ত্বকে দুর্বল করে। এজন্য পশমি কাপড় ধোয়ার সময় ঈষদুষ্ণ পানি, কম ক্ষারযুক্ত পরিষ্কারক দ্রব্য ব্যবহার করতে হয়।
সোয়েটার ও শাল পশমি কাপড়ের অন্তর্ভুক্ত। সাবিহা তার পশমি কাপড় ধোয়ার কাজে ঈষদুষ্ণ পানি ব্যবহার করেন। কম ক্ষারযুক্ত গুঁড়া সাবান যেমন- জেট পাউডার ব্যবহার করেন। একটি বড় গামলায় ঈষদুষ্ণ পানিতে সাবান গুলে কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর দুইহাত দিয়ে ধরে এপিঠ-ওপিঠ করে সাবান লাগান। সাবান লাগাবার পর দুই হাত দিয়ে হালকাভাবে চাপ দিয়ে নেড়েচেড়ে এপিঠ-ওপিঠ করে কেচে পরিষ্কার করেন এবং মাঝে মাঝে পানি দিয়ে নেন। কাপড়ের ময়লা ভালোভাবে দূর হওয়ার পর সাবান পর্যাপ্ত পরিমাণে নতুন পানি দিয়ে ধুয়ে ছাড়িয়ে নেন। তিন চারবার ঈষদুষ্ণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেন। পশমের সাদা জামাকাপড় শেষবার পানি দিয়ে ধোয়ার সময় পানির মধ্যে কয়েক ফোঁটা সাইট্রিক এসিড বা লেবুর রস মিশিয়ে নেন। এতে কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। রঙিন পশমি কাপড় ধোয়ার সময় পানিতে তিনি ভিনিগার মিশিয়ে নেন। এতে কাপড়ের রং ভালো থাকে। ধোয়ার পর তিনি একটি মোটা বড় পরিষ্কার তোয়ালের মধ্যে ভেজা কাপড়টিকে জড়িয়ে দুই হাতে চেপে চেপে পানি বের করেন। এভাবে সাবিহা তার পশমি কাপড় ধৌত করেন।