1 Answers
উদ্দীপকে রুহী ও অরণী বাংলার সুবাদার শায়েস্তা খান সম্পর্কে আলোচনা করছিল।
শায়েস্তা খান ছিলেন একজন দুরদর্শী শাসক ও সুদক্ষ সেনাপতি। তার শাসনামলে তিনি মগদের উৎপাত থেকে বাংলার জনগণের জানমাল রক্ষা করেন এবং সন্দ্বীপ ও চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন। সুবাদারির শেষ ভাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের সাথে তার বিবাদ বাঁধে। ইংরেজদের ক্ষমতা ও ঔদ্ধত্য এত বৃদ্ধি পেতে থাকে যে, তারা ক্রমে এদেশের জন্য হুমকি হিসেবে দেখা দেয়। দীর্ঘদিনের চেষ্টায় বাংলা থেকে তিনি ইংরেজদের বিতাড়িত করেন। শায়েস্তা খান তার শাসনামলে বিভিন্ন জনহিতকর কাজের জন্যও স্মরণীয় হয়ে আছেন। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য সরাইখানা, রাস্তা ও সেতু নির্মিত হয়েছিল। জনকল্যাণকর শাসনকার্যের জন্য শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ঢাকা ছিল শায়েস্তা খানের নগরী। স্থাপত্য নিদর্শনের ক্ষেত্রে লালবাগ কেল্লা, ছোট কাটরা প্রভৃতি তার আমলেই নির্মিত।
উদ্দীপকে রুহী ও অরণী একজন সুবাদার সম্পর্কে আলোচনা করছিল যিনি বাংলা হতে ইংরেজদের বিতাড়িত করেন। জনহিতৈষী 'এই শাসক সমগ্র ভারতবর্ষে খ্যাতি অর্জন করেছিলেন। তাই বলা যায়, রুহী ও অরণী যে সুবাদার সম্পর্কে আলোচনা করেছিল, তিনি বাংলার সুবাদার শায়েস্তা খান।