1 Answers
বারোভূঁইয়াদের নেতা মুসা খানকে দমন করার জন্য সুবাদার ইসলাম খান রাজমহল থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।
ইসলাম খান বাংলার সুবাদার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই বুঝতে পারেন যে, বারোভূঁইয়াদের নেতা মুসা খানকে দমন করতে পারলেই তার পক্ষে অন্যান্য জমিদারকে বশীভূত করা সহজ হবে। এ কারণে তিনি রাজমহল থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন। কারণ মুসা খানের ঘাঁটি সোনারগাঁও ও ঢাকার অদূরে ছিল। তিনি ঢাকায় রাজধানী স্থাপন করে এর নাম দেন জাহাঙ্গীরনগর।
6 views
Answered