1 Answers
উদ্দীপকে উল্লিখিত তালিকায় ঈসা খানের নাম প্রথমেই এসেছে। তিনি ছিলেন বারোভূঁইয়াদের নেতা।
বারোভূঁইয়ারা দিল্লির আধিপত্য মেনে না নিয়ে নিজেরা স্বাধীনভাবে বাংলার বিভিন্ন অংশ শাসন করতেন। তারা বিদ্রোহ করতেন এবং কেন্দ্রীয় সরকারকে কোনো প্রকার কর দিতেন না।
প্রথম দিকে বারোভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। তার পিতার কাছ থেকেই তিনি জমিদারি পেয়েছিলেন। হুসেন শাহি বংশের অবসানের পর তার পিতা সুলায়মান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। খিজিরপুর দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র। পিতার প্রতিষ্ঠিত শক্তিতে ঈসা খান নিজেও আরও শক্তি বৃদ্ধি করেন।
5 views
Answered