1 Answers

শিক্ষার্থীরা যে তালিকা তৈরি করেছে তাতে এথেন্সের জনগণের কল্যাণে অবদান রাখা মনীষীদের মাঝে পেরিক্লিসের নামও উঠে আসে। তার মৃত্যুর পর এথেন্সে দুর্ভোগ নেমে এসেছিল।

পেরিক্লিস এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়। তিনি ৪৬০ খ্রি. পূর্বাব্দে ক্ষমতায় এসে ৩০ বছর রাজত্ব করেন। তিনি এ সময় প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন। ৪৩০ খ্রি.পূর্বাব্দে এথেন্সের ভয়াবহ এক মহামারিতে এক চতুর্থাংশ লোক মৃত্যুবরণ করে। এই মহামারিতে পেরিক্লিসেরও মৃত্যু ঘটে।

পেরিক্লিসের সময় থেকে এথেন্স ও স্পার্টার মাঝে যুদ্ধ সংঘটিত হয়। এই দীর্ঘমেয়াদি যুদ্ধের নাম 'পেলোপনেসিয়ার যুদ্ধ'। খ্রি.পূর্ব ৪৬০ থেকে ৪০৪ পর্যন্ত মোট তিনবার এই যুদ্ধ হয়েছিল। দুই নগররাষ্ট্রই যুদ্ধে জয়লাভ করার জন্য মিত্রজোট গঠন করে। এই সময়কালে এথেন্স স্পার্টা ও থিবসের অধীনে কিছুদিন থাকে। তারপর মেসিডোনের রাজা ৩৩৮ খ্রি. পূর্বাব্দে থিরাস দখল করলে এথেন্স মেসিডোনের অধীনে চলে যায়। তাই বলা যায়, পেরিক্লিসের সময় চূড়ান্ত গণতান্ত্রিক গ্রিক নগররাষ্ট্র তার মৃত্যুতেই দুর্ভোগের মুখে পড়ে।

5 views

Related Questions