1 Answers
না, দৃশ্যপট-২-এ উল্লিখিত মিছিলের ঘটনাটি গণতন্ত্রের পুনর্যাত্রায় একমাত্র নিয়ামক ছিল না।
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় উক্ত যুবক তথা নূর হোসেনের মতো আরও অনেকেই ত্যাগ স্বীকার করেছিল ও দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। ১৯৯০ সালের ১০ অক্টোবর বিরোধী জোট ও দলগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তোলে। ওই দিন মিছিলে গুলিবর্ষণ করা হলে ৫ জন নিহত এবং তিন শতাধিক আহত হন। এতে ২২টি ছাত্র সংগঠন 'সর্বদলীয় ছাত্র ঐক্য' গঠন করে এবং এরশাদের পতন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে ২৭ নভেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতা ডা. সামসুল আলম মিলনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ এরশাদ বিরোধী আন্দোলনকে চরম রূপ দেয়। ২৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একযোগে পদত্যাগ করেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পদত্যাগের ঘোষণা দেন। সংগঠিত হয় এরশাদবিরোধী গণঅভ্যুত্থান। ফলে আন্দোলনের তীব্রতা আর সইতে না পেরে এরশাদ ১৯৯০-এর ৪ ডিসেম্বর ক্ষমতা থেকে পদত্যাগের ঘোষণা দেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।