1 Answers

উদ্দীপকে স্থান পাওয়া মনীষীগণ এথেন্সের জনগণের কল্যাণে অনেক কাজ করেছেন।

অভিজাত বংশের সোলন এথেন্সের অধিবাসীদের জন্য নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস করেন। তাঁর সময় অনেক অর্থনৈতিক সংস্কারও করা হয়। সোলনের পর জনগণের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিসট্রেটাস এবং ক্লিসথেনিস। তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাস করেন। তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় পেরিক্লিসের সময়। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়ে থাকে। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। তিনি এ সময় প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন।

5 views

Related Questions