তালিকায় বর্ণিত আচরণসমূহ গৃহস্থরা কেন পালন করেন? সিগালোবাদ সূত্রের আলোকে ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
প্রশ্নে উল্লিখিত তালিকায় বিদ্যাভ্যাস করা, বড়দের সম্মান করা, আদেশ পালনে সচেষ্ট থাকা- এ বিষয়গুলো উল্লেখ রয়েছে। এগুলো মূলত গৃহীদের মঙ্গল, সুন্দর ও শান্তিময় জীবনযাপনের জন্য বুদ্ধের দেওয়া ধর্মোপদেশ।
ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থে এসব ধর্মোপদেশ পাওয়া যায়। এ বিষয়গুলো সিগালোবাদ সূত্রের গৃহীর ষড়দিকে উল্লেখ রয়েছে। ধার্মিক গৃহীর ছয় প্রকার দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একে গৃহীর ষড়দিক রক্ষা করা। বলে।
গৃহীর ষড়দিক রক্ষা করার মধ্যে দক্ষিণ দিকে নমস্কারের অর্থ হচ্ছে গুরুর প্রতি কর্তব্য পালন করা। গুরুর প্রতি মূলত পাঁচ প্রকার কর্তব্য পালন করতে হয়, যথা- ১. গুরুর সামনে উচ্চ আসনে না বসা ২. সেবা করা ৩. আদেশ পালন করা ৪. মনোযোগ সহকারে উপদেশ শ্রবণ করা ৫. বিদ্যাভ্যাস করা। পাশাপাশি গুরুকেও শিষ্যের প্রতি পাঁচ প্রকার কর্তব্য পালন করতে হয়। যথা- ১. সুন্দররূপে বিনীত করা ২. খুঁটিনাটি বিষয় শিক্ষা দেওয়া ৩. পাঠ্য বিষয় নির্বাচন করে দেওয়া ৪. বন্ধুদের নিকট ছাত্রের প্রশংসা করা এবং ৫. বিপদে রক্ষা করা।