1 Answers

তালিকায় বর্ণিত শহর ও দীঘিগুলো অবশ্যই মহীপালের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল।

শহরের উন্নয়ন একটি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করে। অপরদিকে আমরা জানি পানির অপর নাম জীবন। দীঘি খনন করার ফলে প্রজাসাধারণ বিনা খরচে বিশুদ্ধ পানি পায়। মহীপাল তার গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের মাঝে নাগরিকদের উন্নত জীবন নিশ্চিত করতে চেয়েছেন। এজন্য তিনি শহর প্রতিষ্ঠাসহ নাগরিকদের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা বিধান করেন। এ সকল কর্মকাণ্ড মহীপালের জনপ্রিয়তা এতই বাড়িয়ে দেয় যে, তিনি পঞ্চাশ বছর রাজত্ব করতে সক্ষম হন। জনপ্রিয়তার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মহীপালের পঞ্চাশ বছরের রাজত্বকালে পালবংশের সৌভাগ্য রবি আবার উদিত হয়েছিল। পাল সাম্রাজ্যের দ্রুত অবনতির যুগে প্রথম মহীপালের আবির্ভাব না ঘটলে সাম্রাজ্যের রাজত্বকালের সময়কাল আরো সংকুচিত হতো। তাই বলা যায়, তিনি তার জনহিতকর কাজের মাধ্যমে যেমন নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিলেন, সেই সাথে পাল শাসনের সময়কালও বৃদ্ধি করেছিলেন।

5 views

Related Questions