1 Answers
জাউদ্দীপকে বর্ণিত হাসান ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন।
ক্রেতা ও ভোক্তারা হলেন ব্যবসায়ের প্রাণ। তাদের কেনা পণ্যের ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাদের আস্থা ও সহযোগিতা লাভের জন্য ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করা, পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রভৃতি ব্যবসায়ের সামাজিক দায়িত্বের অন্তর্গত।
উদ্দীপকের হাসান সীমিত মুনাফা ও মানসম্মত সেবা এ দুই নীতির আলোকে ব্যবসায় করেন। তার ব্যবসায়ে মুনাফা কম হলেও তিনি খুশি। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও তিনি বেশি মুনাফা অর্জনের আশায় গুণগত মানহীন পণ্য সরবরাহ করেন না। কারণ, তিনি জানেন এতে ক্রেতা ও ভোক্তাদের স্বাস্থ্যহানি হবে। তারা স্বাস্থ্যগত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই বলা যায়, হাসান ব্যবসায়ের সামাজিক দায়িত্ববোধ থেকেই ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন।