1 Answers
জয়নুলের মহল্লায় যে সংগঠনটি গড়ে তোলা হয়েছে তা একটি সামাজিক সংগঠন। সংগঠনটির উদ্দেশ্য এলাকায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা। জয়নুল সংগঠনের একজন কর্মী। সংগঠনের কর্মী হওয়ার ফলে জয়নুল সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে। জয়নুল নিয়মিত সংগঠনের মিটিংগুলোতে অংশগ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছে। শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠাকল্পে যেসব পদক্ষেপ নেওয়া বা ব্যবস্থা নেওয়া হচ্ছে জয়নুল সেসব ক্ষেত্রে অন্যদের সাথে অংশগ্রহণ করে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে। জয়নুল ও অন্যরা এভাবে সামাজিক দায়িত্ব পালন করছে।
5 views
Answered