1 Answers
আমীর আলী সাহেব একজন দায়িত্বশীল চেয়ারম্যান। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর চরিত্র অনুসরণে দায়িত্ব পালনের চেষ্টা করেন।
হযরত উমর (রা.) জনগণের দুঃখ-কষ্ট অবহিত হওয়ার জন্য গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান তাদের তাঁবুতে। অনুরূপভাবে উদ্দীপকের চরিত্র আমীর আলী বিভিন্ন সরকারি সাহায্য যথাযথভাবে বিতরণের জন্য গভীর রাতে ঘুরে ঘুরে অনুসন্ধানের মাধ্যমে তালিকা তৈরির চেষ্টা করেন।
হযরত উমর (রা.) ছিলেন ন্যায়বিচারের মূর্ত প্রতীক। তিনি তাঁর নিজের ছেলেকে মদপানের অপরাধে কঠোর শাস্তি দিয়েছিলেন। হযরত উমর (রা.) যথারীতি আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলতেন। অনুরূপভাবে আমীর আলী সালিশি-বিচারে আপন-পর না ভেবে ন্যায়বিচারের চেষ্টা করেন এবং পাশাপাশি মহান আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলেন।