1 Answers
সাফিনের মনোভাবের মধ্যে খ্রিষ্টীয় আদর্শের অন্যতম দিক পরিপক্ক মানুষ হওয়া প্রকাশ ঘটেছে। ব্যক্তিবর্গের সমন্বয়ে মানবসমাজ গঠিত। সমাজে উঁচু-নিচু দুই শ্রেণির মানুষই বাস করে। মানুষের কয়েকটা মহৎ গুণ হচ্ছে আত্মত্যাগ, সংবেদনশীলতা, সাহস ও সৃজনশীলতা। এগুলোর বিকাশ ঘটিয়ে আমরা পরিবেশ দূষণ, বৈষম্য, দারিদ্র্য ইত্যাদি দিকগুলো জয় করতে পারি। এ গুণগুলো কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকলে সে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। মূলত ব্যক্তি ও মানবসমাজের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই মানবসমাজে একজন ব্যক্তিকে তার আধ্যাত্মিক ও নৈতিক জীবনের বিকাশসাধন করে পরিপক্ব মানুষ হয়ে গড়ে ওঠা আবশ্যক, যাতে সমাজে পরিবর্তন আনা সম্ভব হয়। উদ্দীপকে সাফিন উচ্চবিত্ত পরিবারের সন্তান। সে অনেক শৌখিনভাবে মানুষ হলেও তার বাড়ির পাশের বস্তির ছেলেমেয়েরা লালিতপালিত হয়েছে অনেক অবহেলায়। বিষয়টি সাফিনের। মনে পীড়া দেয়। তার ভেতরে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, যার ফলে সে তাদের কিছু শৌখিন জিনিস উপহার দেয়।
সুতরাং বলা যায়, সাফিনের মনোভাবের মধ্যে পরিপক্ক মানুষ হওয়ার গুণাবলি প্রকাশ পেয়েছে, যা খ্রিষ্টীয় আদর্শের অন্যতম একটি। দিক।