1 Answers
যোয়েলের কার্যক্রমের মধ্যে খ্রিষ্টীয় আদর্শের নৈতিক মূল্যবোধ দিকটির প্রকাশ ঘটেছে। এর ব্যাখ্যা হলো- মহান ঈশ্বর নিজের মতো করে মানুষ সৃষ্টি করেছেন। তাই আমাদের সবারই অন্তরে রয়েছে ঈশ্বরের উত্তমতা ও সৌন্দর্য। নৈতিক মূল্যবোধের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে। নৈতিক মূল্যবোধ বলতে বোঝায় ব্যক্তির চরিত্রের বিশেষ কিছু গুণ যা অন্যদের কাছে আকর্ষণীয় প্রশংসনীয় ও সমর্থনযোগ্য। নৈতিক মূল্যবোধ অনুসারে বিবেক গঠিত হয়। যার নৈতিক মূল্যবোধ যত উন্নত তার জীবনযাপন, তত সুন্দর ও সুগঠিত। সবাই তাকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। কোনো মানুষই একা বাস করতে পারে না। মানুষ পরিবার ও সমাজে বাস করে এবং পরিবারের ও সমাজের প্রচলিত ও কৃষ্টিগত মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। যেমন: গুরুজনদের শ্রদ্ধা করা, পরিবার ও সমাজের নিয়ম মেনে চলা, মিলেমিশে থাকা, কারও সাথে খারাপ আচরণ না করা ইত্যাদি। ধর্মীয় শিক্ষা ও বিধিনিষেধ নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। সবশেষে বলা যায়, উদ্দীপকের যোয়েলের কার্যক্রমের মাঝেও নৈতিক মূল্যবোধের প্রকাশ লক্ষ করা যায়। সেও বাবা মায়ের কথা শোনে, বড়দের সম্মান করে এবং খারাপ কোনো কাজ করে না। তার এ নৈতিক মূল্যবোধ জ্ঞানের কারণে তাকে নিয়ে বাবামায়ের মনোবাসনা সফল হবে এবং তার জীবন সার্থক হবে।
মূলকথা : নৈতিক মূল্যবোধের ধারণা।