1 Answers

উদ্দীপকের শতাব্দীর মধ্যে যীশুর মন পরিবর্তনের দিকটি প্রতিফলিত হয়েছে। যীশুর আগমন মুক্তি ও পরিত্রাণের জন্য। তিনি প্রতিটি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন ও গুরুত্ব দিতে শিখিয়েছেন। আমাদের প্রতি তার আদেশ ছিল, "আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাস।" তিনি সবাইকে সেবা করার জন্য জগতে এসেছেন।

শতাব্দীর মধ্যে এ শিক্ষা কাজ করে। শতাব্দী সব ক্ষেত্রে নিজেকে প্রধান ভাবে না বরং অন্যকে সুযোগ দেয়, অন্যের চিন্তা করে ও অন্যের সেবা করে। যীশুর শিক্ষাই শতাব্দীর মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা ও সত্যের পথ সৃষ্টি করে। শতাব্দী মনে করে, যীশুতো ঈশ্বর ছিলেন। তাঁর সেই ঈশ্বরত্বকে তিনি ধরে রাখেননি বরং নমিত হয়েছেন। তিনি মানুষের মাঝে বাস করতেন। তাঁর নম্রতার চরম প্রকাশ তিনি করেছেন কোনো প্রতিবাদ না করে ক্রুশের উপর থেকে শত্রুকে ক্ষমা করে দিয়ে। 

মূলকথা: শতাব্দীর মধ্যে যীশুর বিবেক ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions