1 Answers

উদ্দীপকে একটি গ্রামের লোকজনের পেশা, কথাবার্তা, চালচলন, রীতিনীতি, ধর্মীয় ভাবধারা ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো সমাজের সাংস্কৃতিক উপাদানের অন্তর্ভুক্ত।

সংস্কৃতি সামাজিক পরিবর্তন সূচনা করে। যেকোনো সমাজের দিকে তাকালেই দেখা যাবে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা প্রভৃতি। এরই ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান, যা সমাজের মধ্যে নানা রকমের পরিবর্তন সৃষ্টি করে। যেমন- ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজব্যবস্থার ওপরে বিদেশি সংস্কৃতির প্রভাব বিশেষভাবে পরিদৃষ্ট হয়। তাছাড়া ভ্রমণকাহিনী পাঠ, বিদেশ ভ্রমণ, অন্যান্য দেশের জনগণের সঙ্গে সাক্ষাৎকার এসবই সামাজিক পরিবর্তন নিয়ে আসে। হযরত মুহম্মদ (সা.), গৌতমবুদ্ধ, যীশুখ্রিষ্ট এসব মহামানব মানুষের সামনে তুলে ধরেছিলেন নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ, নতুন আদর্শ, যা সে সময়ে সমাজে নানামুখী পরিবর্তন সূচিত করেছিল। বাংলাদেশের শহরগুলোর দিকে তাকালেও বোঝা যায় একাধিক সংস্কৃতির মিশ্ররূপ।

4 views

Related Questions