1 Answers
উদ্দীপকে উল্লিখিত রুহিদের এলাকায় বাংলাদেশের সমাজ পরিবর্তনে সব প্রাকৃতিক উপাদান কার্যকরী নয়। কারণ উদ্দীপকে শুধু বন্যা, জলোচ্ছ্বাস ও টর্নেডো সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু এগুলো ছাড়া আরও কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে। যা সমাজ পরিবর্তনের জন্য দায়ী। সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে বোঝায়। বাংলাদেশের ভূপ্রকৃতিগত অবস্থান সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ। ধীর এবং আকস্মিক ভৌগোলিক পরিবর্তন, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে এবং সমাজের ব্যাপক পরিবর্তন সাধন করে। নদীভাঙন এদেশে বস্তি সৃষ্টির একটি অন্যতম কারণ। শহরাঞ্চলে বস্তি সমস্যা নানামুখী সমস্যার জন্ম দিয়েছে। এ সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি বহু কার্যক্রম গ্রহণ করায় শহুরে সমাজে নানা পরিবর্তন সাধিত হয়েছে। এভাবে বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় নতুন নতুন সমস্যায় সৃষ্টি করে। মানুষ এসব সমস্যা মোকাবিলায় নানামুখী কার্যক্রম গ্রহণ করে সমাজের পরিবর্তন সাধন করে। দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের জীবনযাত্রার ওপর প্রাকৃতিক উপাদানের ব্যাগক প্রভাব লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, উল্লিখিত বিশ্লেষণ থেকে এটা প্রমাণিত যে, রুহিদের এলাকায় বাংলাদেশের সমাজ পরিবর্তনে সব প্রাকৃতিক উপাদান কার্যকরী নয়। এগুলো ছাড়া আরও অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে।