1 Answers
বিভাসের দায়িত্ব পালনের মাধ্যমে খ্রিষ্টীয় আদর্শের অন্যতম দিক সমাজ সচেতনতা' বিষয়টি ফুটে উঠেছে।
সমাজ হলো মানুষের একটি দল বা গোষ্ঠী। তাই কোনো মানুষই বেশি দিন একা একা বাস করতে পারে না। অন্যদের সাথে মেলামেশা, আদান-প্রদান, পরস্পরের সেবা দেওয়া-নেওয়া ও ভাবের আদান-প্রদান ও সংলাপ এসবের মধ্য দিয়ে মানুষ তার সম্পাবনার বিকাশ ঘটায়। মানবসমাজ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। সমাজের সদস্য হিসেবে সবাইকে সমাজের কাছে তার আনুগত্য প্রকাশ করতে হয়। তাছাড়া সবার মঙ্গলসাধনের জন্য নিজেকে নিয়োগ করে। বিভাস সুন্দরপুর নগরের মেম্বার হলেও তিনিও একটি সমাজের সদস্য। সমাজের একজন সদস্য হিসেবে তিনিও সমাজের উন্নয়নে কাজ করেছেন। তিনি তার গ্রামের উন্নতির জন্য স্কুল, রাস্তা সংস্কার, স্বাস্থ্যকেন্দ্র, দরিদ্রের জন্য পুনর্বাসন কেন্দ্র ও কুটিরশিল্পের ব্যবস্থা করেন। গ্রামের কোনো সমস্যা হলে প্রতিনিধি হিসেবে তিনি তা সাহসের সঙ্গে মোকাবিলা করেন।
সবশেষে বলা যায়, বিভাস তার গ্রামে দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ সচেতনমূলক কর্মকাণ্ড সম্পাদন করেন, যা খ্রিষ্টীয় আদর্শের অন্যতম বৈশিষ্ট্য।