1 Answers
বিভাসের দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দরপুর গ্রামের লোকেরা একদিন সফলতার মুখ দেখবে'- উক্তিটি যথার্থ।
কারণ মানুষ সামাজিক জীব। অন্যদের সাথে মেলামেশা, আদান-প্রদান, পরস্পরের সেবা দেওয়া-নেওয়া, ভাবের আদান-প্রদান ইত্যাদির মধ্য দিয়ে মানুষ তার সম্ভাবনার বিকাশ ঘটায়। ব্যক্তিবর্গের সমন্বয়ে মানবসমাজ গঠিত। তাই সমাজের সদস্য হিসেবে সবাই একত্রিত থাকে। বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়ায়। সমাজের মধ্য দিয়েই প্রতিটি মানুষ উত্তরাধিকারসূত্রে নিজে প্রতিষ্ঠিত হয়। সে যে সমাজের অংশ, সেই সমাজের কাছে আনুগত্য প্রকাশ করে। তাছাড়া অপরের মঙ্গলসাধন করার জন্য নিজেকে নিয়োগ করে। সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলে। সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে সাহায্য করে এবং অন্যকে উৎসাহিত করে। বিভাস সুন্দরপুর নগরের মেম্বার হিসেবে তার সমাজের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন। তিনি সমাজের উন্নয়নকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে থাকেন। যার ফলে তার গ্রামের লোকদের মধ্যেও সমাজ সচেতনতা জাগে। তারাও সমাজের এ উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে উৎসাহবোধ করে।
সুতরাং বলা যায়, বিভাস তার দায়িত্ব পালনের মাধ্যমে একদিকে যেমন নিজে সমাজ সচেতনমূলক কাজ করছেন, তেমনি সমাজের সবার মধ্যে সচেতনতা জাগ্রত করেন, যা তার গ্রামের ভবিষ্যৎ উন্নয়নকে ত্বরান্বিত করবে।
মূলকথা : সমাজের সদস্য হিসেবে সবাই যদি তাদের কর্তব্য পালন করে, তবে সেই সমাজের উন্নয়ন অবশ্যম্ভাবী।