1 Answers

উদ্দীপকের (i) নং নামটি দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণ করলেও (ii) ও (iii) নং এ দ্বিপদ নামকরণের নিয়ম লঙ্ঘিত হয়েছে। তাই, আমাদের জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পাখি দোয়েলের নাম লিখতে (i) নং অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণ করবো। আমাদের জাতীয় ফুল ও পাখির বৈজ্ঞানিক নাম হলো যথাক্রমে Nymphaea nouchali এবং Copsychus saularis। তাদের নামকরণে অনুসরিত দ্বিপদ নামকরণের নিয়মাবলী নিচে দেওয়া হলো-

i. নামকরণে অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনকৃত ইংরেজী শব্দ ব্যবহৃত হবে।
ii. শাপলার ক্ষেত্রে, এর Nymphaea অংশটি গণ-পদ এবং nouchali অংশটি প্রজাতি-পদ। আবার দোয়েলের ক্ষেত্রে, Copsychus অংশটি গণ-পদ এবং saularis অংশটি প্রজাতি-পদ।
iii. এটি অনন্য নাম, এ নামে অন্য আর কোনো জীব নেই এবং সার্বজনীন, সকল ভাষায় এটি এভাবে ব্যবহৃত হবে।
iv. এই নামের প্রথম অংশের আদ্যক্ষর বড় হরফ এবং বাকি অক্ষরগুলো ছোট হরফের এবং দ্বিতীয় অংশের সবগুলোই, ছোট হরফের হবে।
V. মুদ্রণের সময় নামটিকে ইটালিক অক্ষরে লিখতে হয়। যেমন: Nymphaea nouchali এবং Copsychus saularis |
vi. হাতে লেখার সময় এর গণ ও প্রজাতি-পদের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। যেমন: Nymphaea nouchali |
vii. প্রথমে যে বিজ্ঞানী এর বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন তার নাম অনুযায়ীই এটি গৃহীত এবং এই নামের শেষে উক্ত বিজ্ঞানীর নাম সংক্ষিপ্ত আকারে সংযোজিত হবে। যেমন: Copsychus saularis L. (এখানে L লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ)।

5 views

Related Questions