1 Answers

উদ্দীপকের ৩নং অঙ্গসংগঠনটি হলো বিচার বিভাগ। বিচার বিভাগের প্রধান কাজ হলো আইন অনুসারে অপরাধীর বিচার করা এবং শাস্তি নিশ্চিত করা। আর নিরপরাধীর নিরাপত্তা নিশ্চিত করা। বিচার বিভাগ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্বও পালন করে। বিচার বিভাগ গঠিত হয় উচ্চ আদালত ও নিম্ন আদালতের সমন্বয়ে। নিম্ন আদালত জজকোর্ট এবং উচ্চ আদালত সুপ্রিম কোর্ট নামে পরিচিত। সুপ্রিম কোর্টের আবার দুটি শাখা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। বিচার বিভাগের প্রধান দায়িত্ব হলো ন্যায়বিচার নিশ্চিত করা। এছাড়াও আইন তৈরিতে সহায়তা করা, মৌলিক অধিকার সংরক্ষণ করা, আইনের ব্যাখ্যা দেওয়া, সংবিধানের রক্ষাকবচ হিসেবে দায়িত্ব পালন, বিরোধের নিষ্পত্তি এবং শাসন বিভাগকে পরামর্শ দেওয়াও বিচার বিভাগের কাজ। পরিশেষে বলা যায়, বিচার বিভাগ আদেশ, নির্দেশ এবং পরামর্শদানের মাধ্যমে দায়িত্ব পালন করে থাকে।

5 views

Related Questions