1 Answers

রহিম একজন ব্যবসায়ী হিসেবে ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।

ক্রেতা ও ভোক্তারা হলো ব্যবসায়ের প্রাণ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই প্রত্যেক ব্যবসায়ীকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়। ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রভৃতি এ পক্ষের প্রতি দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত।

উদ্দীপকের রহিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি সব সময় পণ্যের মান ও গুণাগুণ যাচাইয়ের মাধ্যমে পণ্য বিক্রি করেন। তিনি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করেন না। এছাড়া, অন্য ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের চেষ্টা করলেও তিনি তা করেন না। তিনি ন্যায্য দামে ভোক্তাদের পণ্য সরবরাহ করেন। ফলে ভোক্তারা উপকৃত হচ্ছে। তার এ কাজগুলো ভোক্তার প্রতি সামাজিক দায়িত্বের সাথে মিলে যায়। সুতরাং, রহিম ভোক্তাদের প্রতি সঠিকভাবে সামাজিক দায়িত্ব পালন করেছেন।

5 views

Related Questions