উদ্দীপকে বর্ণিত জনাব হাবীব সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে কোম্পানি দু'টির সামাজিক দায়বদ্ধতার কাজটি প্রকাশ পেয়েছে।
মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য কিছু মঙ্গলজনক কাজ করা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অন্তর্গত। প্রত্যেক ব্যবসায়ীকে রাষ্ট্র, সমাজ, ক্রেতা, ভোক্তা, কর্মচারী প্রভৃতি পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করতে হয়।
উদ্দীপকে উল্লেখ্য, রাজশাহী নগর ভবন মোড়ের সড়ক দ্বীপের মাঝখানে কেবিএল গ্রুপ লিখেছে 'ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন'। আর সিঅ্যান্ডবি মোড়ের সড়ক দ্বীপে সামান্তা লি. লিখেছে 'দুর্নীতিরোধে সহায়তা করুন'। প্রতিষ্ঠান দু'টি তাদের কাজের মাধ্যমে সমাজ ও দেশের জনগণকে বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করেছে। এর মাধ্যমে তারা জনগণকে সমস্যা বা বিপদ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। অর্থাৎ, তাদের কাজটি সমাজের জন্যই মঙ্গলজনক। সুতরাং, উদ্দীপকে কোম্পানি দু'টির সামাজিক দায়বদ্ধতার বিষয়টি প্রকাশ পেয়েছে।