উদ্দীপকে ধীমান ঘোষ ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
ধীমান ঘোষ ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামজিক দায়িত্ব পালন করেছেন।
সমাজের অংশ হিসেবে ব্যবসায়ীকে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। ক্রেতা বা ভোক্তারা হলো ব্যবসায়ের প্রাণ। তাই তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল।
উদ্দীপকের দুধ বিক্রেতা ধীমান ঘোষ প্রতিদিন সাভার থেকে তার খামারের দুধ ঢাকায় এনে বিক্রি করেন। তিনি দুধে কোনো ভেজাল বা পানি মেশান না। তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্যে দুধ সরবরাহ করেন। কারণ, ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে। আবার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তিনি ক্রেতাদের বা ভোক্তাদের সন্তুষ্টি বিধান করে খাঁটি দুধ চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। এভাবে ধীমান ঘোষ ক্রেতা বা ভোক্তাদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেন।