1 Answers
উদ্দীপকে উল্লিখিত তালিকায় দেশভেদে উন্নয়নের মাত্রা প্রদর্শিত হয়েছে।
মূলত উন্নয়নের মাত্রার ওপর ভিত্তি করে বিশ্বের দেশসমূহকে তিনটি ভাগে বিন্যস্ত করা হয়ে। যথা- উন্নত দেশ, অনুন্নত দেশ ও উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এ উন্নয়ন দীর্ঘ মেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। প্রদত্ত ছক চিত্রের 'Z' দেশটি হলো একটি উন্নত দেশ। কারণ 'Z' দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। আর 'X' দেশের মাথাপিছু আয় কম থাকায় 'X' দেশটি একটি অনুন্নত দেশ। যেসব দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশসমূহের জনগণের মাথাপিছু আয়ের তুলনায় অনেক কম, সেসব দেশকে অনুন্নত দেশ বলা হয়। সর্বশেষে 'Y' দেশটি হলো একটি উন্নয়নশীল দেশ। বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্য পর্যায়ে আরেক ধরনের দেশ আছে। যেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, প্রদত্ত ছকচিত্রে দেশের উন্নয়ন মাত্রার দিকটিই প্রতিফলিত হয়েছে।