1 Answers
'ক' স্কুলের শিক্ষার্থীদের দেখা প্রত্নসম্পদ নিদর্শনগুলো ইতিহাসের অলিখিত উপাদান।
যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেসব বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নির্দশন। আর প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহকে ইতিহাসের অলিখিত উপাদান হিসেবে গণ্য করা হয়। যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে কোনো বিশেষ সময় ও অঞ্চলের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, 'ক' স্কুলের শিক্ষার্থীরা নরসিংদীর উয়ারী- বটেশ্বর নামক স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ পরিদর্শন করে। তারা সেখানে প্রায় আড়াই হাজার বছর আগের সুদর্শন লকেট, হরেক রকমের পুঁতি, মন্ত্রপুত কবচ, প্রাচীন রৌপ্য মুদ্রা, মুদ্রা ভাণ্ডার ইত্যাদি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পায়। আর উপরের আলোচনায় উল্লেখ আছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত ইতিহাসের অলিখিত উপাদান। সুতরাং সার্বিক আলোচনার প্রেক্ষিতে এটা বলা যায় যে, 'ক' স্কুলের শিক্ষার্থীদের দেখা প্রত্নসম্পদ নিদর্শনগুলো ইতিহাসের অলিখিত উপাদান।