1 Answers

উদ্দীপকে সুমনের পঠিত বইটি ইতিহাসের লিখিত উপাদান।

ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি- বিদেশি সাহিত্যকর্ম যেমন- বেদ, কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী', १ মিনহাজ-উস-সিরাজের 'তবকাত-ই-নাসিরী' ইত্যাদি ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যেমন- পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত বিখ্যাত পরিব্রাজক ফা- হিয়েন, হিউয়েন সাং, ইৎসিং-এর লেখনীতে তখনকার সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়।

উদ্দীপকে সুমনের ইতিহাস সম্পর্কে জানতে ভালো লাগে। তাই সে বইমেলা থেকে ইতিহাসের একটি বই কিনে পড়লো। সুমনের পড়া এ বই ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত, যা উপরে উল্লিখিত আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সুমনের পঠিত বইটি ইতিহাসের লিখিত উপাদানের পর্যায়ভুক্ত।

5 views

Related Questions