1 Answers

ছাত্র-ছাত্রীরা কান্তজির মন্দিরে যে দেয়ালের অলংকরণ দেখেছিল সেগুলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান।

যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেসব বস্তু বা উপাদানই অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। যেমন- মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। দেয়ালের অলংকরণ থেকে আমরা যে সময় দেয়ালটি তৈরি হয়েছে সে সময়কার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন-যাপন সম্পর্কে জানতে পারি। উদ্দীপকের ছাত্রছাত্রীরা কান্তজির মন্দিরে টেরাকোটার অলংকরণ করা দেয়াল দেখেছে, এগুলো ইতিহাসের বস্তুগত উপাদান। আর এই উপাদান হলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান।

4 views

Related Questions