1 Answers
উদ্দীপকের হৃদিতা উয়ারী-বটেশ্বরে ইতিহাসের অলিখিত উপাদান দেখতে পেয়েছে।
যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেসব বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নির্দশন। আর প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহকে ইতিহাসের অলিখিত উপাদান হিসেবে গণ্য করা হয়। যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে কোনো বিশেষ সময় ও অঞ্চলের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
উদ্দীপকের হৃদিতা তার দাদুর সাথে উয়ারী-বটেশ্বর গিয়ে প্রাচীনকালের মুদ্রা, পুঁতির মালা, লকেট, মন্ত্রপুত কবজ ইত্যাদি দেখতে পায়। হৃদিতার দেখা জিনিসগুলো উপরে আলোচিত ইতিহাসের অলিখিত উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, হৃদিতা উয়ারী-বটেশ্বর গিয়ে ইতিহাসের অলিখিত উপাদান দেখতে পেয়েছে।