1 Answers
রুমি ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান দেখেছিল।
আমরা যেসব বস্তু বা উপাদান থেকে বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেসব বস্তু বা উপাদান হচ্ছে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক বা অলিখিত উপাদান। এ নিদর্শনগুলো থেকে আমরা ঐ সময়ের শাসকদের শাসনকাল ও শাসনব্যবস্থা সম্পর্কে জানতে পারি। এসব নিদর্শনের মধ্যে রয়েছে- মুদ্রা, শিলালিপি, ব্যবহৃত জিনিসপত্র, গহনা ইত্যাদি।
উদ্দীপকে আমরা দেখতে পাই, রুমি তার চাচার সাথে 'জাতীয় জাদুঘর' ও 'মুক্তিযুদ্ধ জাদুঘরে' বেড়াতে যায় এবং অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে। যার মধ্যে রয়েছে মসলিন শাড়ি, নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র, গহনা ইত্যাদি। পূর্বোক্ত আলোচনায় বোঝা যায়, রুমির দেখা এসব জিনিস ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানের অন্তর্ভুক্ত।