1 Answers
সামিয়ার লিখিত গ্রন্থ ও প্রকাশিত পত্রিকার প্রণেতা রাজা রামমোহন রায়। তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত ব্যক্তি।
রাজা রামমোহন রায় ১৭৭৪ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বহু ভাষায় দক্ষ ছিলেন। বিশেষ করে আরবি, ফারসি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় তিনি অসামান্য দক্ষতা অর্জন করেন। তার জ্ঞান এতটাই ছিল যে, তিনি বেদান্তসূত্র ও বেদান্তসারসহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন। তার জ্ঞান ও সাধনা তাকে ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করে।
উল্লিখিত গুণগুলোই প্রমাণ করে যে, রাজা রামমোহন রায় ছিলেন অসাধারণ, পাণ্ডিত্যের অধিকারী।
5 views
Answered