1 Answers

ক্রোমোজোমের প্রধান উপাদানটি হলো DNA । DNA অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে জিনগুলো পরপর সাজানো থাকে। জিন হলো জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক।
মাতা-পিতার বৈশিষ্ট্য কীভাবে বংশধরে প্রকাশ পায়, সে সম্বন্ধে মেন্ডেল মটর গাছ নিয়ে একটি পরীক্ষা করেন। এজন্য তিনি একটি লম্বা ও একটি খাটো গাছ নিয়ে পরস্পরের মধ্যে কৃত্রিম সংকরায়ন ঘটান।

এরপর উৎপন্ন বীজ বুনে দেখলেন সব গাছই লম্বা হয়েছে। তিনি আবার এখান থেকে একটি গাছ নিয়ে তাতে স্বপরাগায়নের মাধ্যমে প্রজনন ঘটান। এর থেকে উৎপন্ন বীজ বুনে দেখা গেল লম্বা ও খাটো দুরকমের গাছই রয়েছে। এদের মধ্যে তিন ভাগ গাছ লম্বা এবং এক ভাগ গাছ খাটো। অর্থাৎ তাদের অনুপাত দাঁড়ায় ৩ : ১, যা মেন্ডেলের প্রথম সূত্র নামে পরিচিত। খাটো কিংবা লম্বা বৈশিষ্ট্যগুলোর নিয়ন্ত্রক হলো জিন। মটরশুঁটির লম্বার জন্য দায়ী জিনের সংস্করণ হলো । এবং খাটোর জন্য t। এক্ষেত্রে । হলো প্রকট এবং। হলো প্রচ্ছন্ন জিন। জীবে জিনের দুটি সংস্করণই প্রচ্ছন্ন অর্থাৎ tt হলে, তখনই কেবল খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে।
অতএব, DNA জীবের চারিত্রিক বৈশিষ্ট্য মাতাপিতা থেকে সরাসরি বংশধরে বহন করে নিয়ে যায় এবং জিনের মাধ্যমে মেন্ডেলের সূত্রানুসারে প্রকাশিত হয়।

5 views

Related Questions