1 Answers

উদ্দীপকের বেলাল উপকূলীয় পটুয়াখালী জেলার বাসিন্দা হওয়ায় তার এলাকায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগটি হলো বন্যা। প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্বশর্ত হলো উপযোগী ফসল বা ফসলের জাত নির্বাচন। বন্যা প্রবণ অঞ্চলে আগাম জাতের বোরো ধান চাষ করে ফসল রক্ষা করা যায়। জানুয়ারি মাসে জমি থেকে পানি বের করে দিয়ে ৬০ দিন বয়সের চারা রোপণ করে ভালো ফলন পাওয়া যায়।

এসব জাতের ধান ১৪০-১৫০ দিনের মধ্যে পাকে। ফলে এপ্রিলের শেষে সংগ্রহ করে বন্যা এড়ানো যায়। এসব অঞ্চলে রোপা আমন হিসেবে ব্রি ধান ৫১ এবং ব্রি ধান ৫২ নামক বন্যা সহনশীল জাত চাষ করা যায়।
বাজাইল, ফুলকড়ি, হরিণশাইল ইত্যাদি স্থানীয় জাতের গভীর পানির আমন ধান বৃষ্টির সময় দিনে ২৫ সেমি পর্যন্ত বাড়তে পারে এবং ৪ মিটার গভীরতায়ও বেঁচে থাকতে পারে। বন্যার কারণে বীজতলা তৈরির জমি না পেলে ভাসমান বীজতলা তৈরি করা যেতে পারে। আখের কিছু জাত দ্রুত বর্ধনশীল ও আগাম পরিপক্কতা গুণসম্পন্ন যা বন্যা এড়াতে সক্ষম। এছাড়া কেনাফ ও আখের কিছু বন্যা সহিষ্ণু জাত চাষ করা যায় যা উচ্চ ফলনশীল।
অতএব, উপরিক্তভাবে বেলাল বন্যার বিরূপ প্রভাব থেকে তার জমির ফসল রক্ষা করলেন।

5 views

Related Questions