1 Answers
গৃহ ব্যবস্থাপনায় সামিয়ার সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবারের সকলের চাহিদা পূরণ করা। যেমন-
১. পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে সকল সম্পদ ব্যবহারে পারদর্শিতা অর্জন।
২. ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির করা।
৩. সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি করা।
৪. দৈনন্দিন জীবনের সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে সচেষ্ট হওয়া।
৫. ভবিষ্যতে নিজের ও পারিবারিক আর্থিক সচ্ছলতা লাভের জন্য দূরদর্শী উদ্দেশ্য নির্ধারণ করা।
৬. পেশাগত ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি করা।
৭. আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে গৃহস্থালির সরঞ্জাম, যন্ত্রপাতি, আসবাবপত্রের সাথে পরিচিত হয়ে এগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণে পারদর্শিতা অর্জন করা।
৮. উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করা।
৯. দূষণমুক্ত, বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।
১০. বর্তমান ও ভবিষ্যতে জ্বালানি সংকটের ক্ষেত্রে সচেতন হয়ে তা দূরীকরণে সক্রিয় অংশগ্রহণ করা।
১১. গৃহ ও গৃহের বাইরে একটি সুষ্ঠু সময়োপযোগী পরিবেশ গড়ে তোলা।