1 Answers

গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে সামিয়ার ভূমিকাটি যথার্থ। কারণ আমাদের এ পরিবর্তনশীল সমাজে যে ধরনের পরিবর্তনের প্রভাব পড়ছে সে অনুযায়ী ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিবর্তন আনার ক্ষেত্রে সামিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের চাহিদার তুলনায় সম্পদ সীমিত। এ অবস্থায় চাহিদাগুলো পূরণ করতে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবারকে ঘিরে আবর্তিত হয়। এক্ষেত্রে গৃহ ব্যবস্থাপকের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। এ পরিস্থিতিতে ভোক্তা ও ক্রেতা হিসেবে ব্যক্তি তথা পরিবারের কী অধিকার ও অধিকার রক্ষায় কী করণীয় সে সম্পর্কে সচেতনতা থাকা একান্ত প্রয়োজন, যা গৃহ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনে সহায়তা করে। গৃহের বাস্তব পরিস্থিতি ও সমস্যা অনুধাবন করে কীভাবে এর সাথে অভিযোজন করা যায় সে ব্যাপারে সামিয়ার গৃহ ব্যবস্থাপনার জ্ঞান যথার্থ ভূমিকা পালন করে।

5 views

Related Questions