1 Answers

কানিজ গৃহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপে কাজ করছেন। গৃহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কিনা তা পর্যবেক্ষণ করা। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজনবোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা এ পর্যায়ের কাজ। 

কানিজের দুই ছেলে। তিনি তার ছেলেদের পারিবারিক কাজগুলো পর্যবেক্ষণ করেন। পরিবারের সকলের মতামতে গৃহীত কার্যক্রমগুলো ছেলেরা পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুযায়ী সম্পাদন করছে কিনা তার ওপর তিনি বিশেষভাবে নজর রাখেন। কানিজের কাজটি গৃহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপকে নির্দেশ করছে। তাই বলা যায়, কানিজ গৃহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপে কাজ করছে।

5 views

Related Questions