1 Answers
রেশমা ও তার বান্ধবীরা পিকনিক করার সিদ্ধান্ত নিলো।
গৃহ ব্যবস্থাপনায় যেমন কতগুলো ধাপের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জিত হয়, তেমনি রেশমা ও তার বান্ধবীরা কতকগুলো ধাপ অনুসরণের মাধ্যমে পিকনিকের আয়োজন করলো। গৃহ ব্যবস্থাপনায় প্রথমেই একটি লক্ষ্য স্থির করা হয়। বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে ও প্রত্যেকের সুবিধা-অসুবিধা যাচাই করে পরিকল্পনা করতে হয়।
রেশমা ও তার বান্ধবীরাও পিকনিক কোথায় হবে, কীভাবে হবে, কী রান্না হবে, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি পরিকল্পনা করে। তারা সংগঠন ধাপ অনুযায়ী কে কোন কাজ করবে, কোথায় ও কীভাবে কাজ করা হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করে। এরপর তারা নিয়ন্ত্রণ ধাপ অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ কাজ শুরু করে এবং সময়মতো কাজ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে। পিকনিক শেষে তারা নিজেদের কাজের মূল্যায়ন করে। এটি গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। সুতরাং রেশমাদের পিকনিকের পরিকল্পনার ধাপসমূহের সাথে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহের সাদৃশ্য রয়েছে।