তুমি কি মনে কর রেশমার পরিকল্পনা সফলতার সাথে সম্পন্ন হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রেশমার পরিকল্পনা সফলতার সাথে সম্পন্ন হবে বলে আমি মনে করি। কারণ গৃহ ব্যবস্থাপনায় যেমন একটি লক্ষ্যকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়, তেমনি রেশমা তাদের পিকনিকের জন্যে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করে। গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। প্রতিদিনের কাজে সচেতনভাবে আমাদের এই ধাপগুলো অনুসরণ করতে হয়। লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিদিনের কাজের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা থেকে আরম্ভ করে নিয়ন্ত্রণ, সংগঠন, মূল্যায়ন ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে। রেশমা ও তার বান্ধবীরা তাদের কাজেও এ ধাপ অনুসরণ করে। তারা পিকনিকের পরিকল্পনা করে। প্রত্যেকের মধ্যে কাজগুলো সংগঠিত করে, কাজগুলো হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে। অবশেষে মূল্যায়ন করে। তাই তাদের পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি।