1 Answers
হ্যাঁ, আমি মনে করি, এ দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতি শ্রদ্ধার সাথে চিরকাল স্মরণ রাখবে।
বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সারা জীবনের কর্মকাণ্ড আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে বাঙালির জাতির মুক্তির লক্ষ্যে। ১৯৪৮ ও ১৯৫২-র ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে, ১৯৫৬ সালের সংবিধানে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের অধিকার আদায়ে, ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক আইন বিরোধী আন্দোলনে, ১৯৬৬ সালে ছয়দফা কর্মসূচি পেশ, ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানে একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু। পাকিস্তানের ২৪ বছরের মধ্যে তিনি ১২ বছরই কাটিয়েছেন কারাগারে। তার বলিষ্ঠ আপোষহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি।
পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। বাঙালি জাতি চিরকাল চিরকাল শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে।