1 Answers

বারোভূঁইয়াদের দমনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেন সুবাদার ইসলাম খান। শাসনভার গ্রহণ করে তিনি মুসা খানকে দমন করার জন্য রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। এ লক্ষ্যে তিনি শক্তিশালী নৌবাহিনীও গড়ে তোলেন। ১৬০৯ সালে প্রথমবারের মতো মুসা খান পরাজিত হন। ইসলাম খান জমিদারদের যৌথ প্রচেষ্টা ব্যর্থ করে কদম রসুল দুর্গ দখল করে নেন। সোনারগাঁও দখল করলে মুসা খান ইসলাম খানের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হন। মুসা খানের আত্মসমর্পণে অন্যান্য জমিদার নিরাশ হয়ে মুঘলদের বশ্যতা স্বীকার করেন। এভাবেই বাংলায় বারোভূঁইয়াদের শাসনের অবসান ঘটে।

4 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views