1 Answers
উদ্দীপকে জনাব রহিমের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তার এলাকা প্রতি বছর ঢল বন্যার শিকার হয়।
জনাব রহিমের নির্বাচিত ধান হলো ব্রি ধান-২৮ ও ব্রি ধান-৪৫। এ সময় এ অঞ্চলের হাজার হাজার একর জমির পাকা বোরো ধান কর্তনের আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যার এই বিষয়টি মাথায় রেখে জনাব রহিম ব্রি ধান ২৮ ও ব্রি ধান ৪৫ চাষ করেন। কারণ এ দুটি ধান ব্রি ধান ২৯ এর আগে পাকে। ব্রি ধান ২৮ বোরো মৌসুমের। এর গড় উচ্চতা ৯০ সেমি ও গড় জীবনকাল ১৪০ দিন। এই জাতের ধানের গড় ফলন ৬.০ টন/হেক্টর। অন্যদিকে ব্রি ধান ৪৫ ও বোরো মৌসুমের এর গড় উচ্চতা ১০০ সেমি এবং গড় জীবনকাল ১৪০ দিন। এ জাতের ধানের গড় ফলন ৬.৫ টন/হেক্টর।
সুতরাং বলা যায় যে, জনাব রহিম তার অভিজ্ঞতা দিয়ে আগামী ফসলের জাত নির্বাচন করে বন্যার ক্ষতির হাত থেকে রক্ষা পায়।