1 Answers
মি. রহিম যে সংগঠনের প্রতিনিধিত্ব করছে তা হলো রাজনৈতিক দল।
রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো নিয়মতান্ত্রিক উপায়ে জনমত গঠন ও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। উদ্দীপকে.মি. রহিম একটি সুসংগঠিত নাগরিক সমষ্টির প্রতিনিধিত্ব করেন। তার উদ্দেশ্য হলো নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। তাই বলা যায়, রহিমের সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠন, যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং যথার্থ নিয়মের মাধ্যমে ক্ষমতা অর্জন এবং গৃহীত কর্মসূচি বাস্তবায়নের কর্মতৎপরতা দেখায়। এগুলোর মধ্যে অন্যতম হলো রাষ্ট্রের সমস্যা চিহ্নিতকরণ এবং ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানে পরিকল্পনা প্রয়োগ ও কর্মসূচি গ্রহণ। এজন্য তারা রাষ্ট্রের উন্নয়নমূলক নীতিমালা প্রণয়ন করে এবং জনগণের কাছে পেশ করার মাধ্যমে জনসমর্থন আদায়ের চেষ্টা করে। এছাড়াও দলীয় উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা এবং জাতীয় স্বার্থ রক্ষা করাও এ সংগঠনের উদ্দেশ্য। সংগঠনটির সবচেয়ে বড় উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি 1 ও সমৃদ্ধি অর্জন করা এবং জাতীয় স্বার্থ রক্ষা করাও এ সংগঠনের উদ্দেশ্য। সংগঠনটির সবচেয়ে বড় উদ্দেশ্য হলো গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্জন, রাষ্ট্রভার গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
সুতরাং পরিশেষে বলা যায়, মি. রহিম রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব করছেন।