1 Answers
উদ্দীপকে কৃষি বিজ্ঞানীদের খরা পরিহারে সক্ষম উদ্ভাবিত জাতগুলো হলো শিম, সয়াবিন, জোয়ার।
শিমের অধিকাংশ জাত খরা পরিহারে সক্ষম। শিম ফসলের কোষে পানি ঘাটতি হলে এবং পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে পত্ররন্দ্রের আকার কমিয়ে দেয়, পত্ররন্দ্র বন্ধ করে দেয়।
সয়াবিন ফসল তার প্রস্বেদনের হার নিয়ন্ত্রণ করে খরা পরিহার করে।
সয়াবিন উদ্ভিদ তার পাতার উপর লিপিড জমা করার ফলে প্রস্বেদন হার কমে যায়। খরার মাত্রা বৃদ্ধি পেলে জোয়ার ফসল তার নিচের দিকের পুরাতন পাতা ঝরিয়ে প্রস্বেদন হ্রাস করে। খরার অবসান হলে কান্ডের বা পাতার কক্ষ থেকে পুনরায় কুশি গজায়।
উপরে উল্লিখিত অভিযোজন কলাকৌশলের মাধ্যমে শিম, সয়াবিন ও জোয়ার খরা পরিহার করে।
5 views
Answered