1 Answers
জলবায়ু পরিবর্তনজনিত কারণে ফসলের উৎপাদন হ্রাস রোধে খরা অঞ্চলের জন্য আখের জাত নির্বাচন গুরুত্বপূর্ণ। খরা প্রবণ এলাকায় খরা সহিষ্ণু ফসল চাষ করা উচিত। খরা সহিষ্ণু ফসলের মূল দৃঢ় গভীর ও শাখা-প্রশাখাযুক্ত হয়। এ সকল ফসলের পাতা ছোট, সরু, পুরু বা পেঁচানো হয়ে থাকে। ধান, গমের মতো আখেরও খরা সহিষ্ণু জাত রয়েছে। যেমন- ঈশ্বরদী ৩৫, ঈশ্বরদী ৩৭, ঈশ্বরদী ৩৯, ঈশ্বরদী ৪০ ইত্যাদি। এ সকল জাতের জীবনকাল স্বল্প এবং উচ্চমাত্রার চিনি বিদ্যমান। খরা কবলিত অবস্থায় ফলনও ভালো পাওয়া যায়। তাই খরা অঞ্চলের জন্য আখের জাত নির্বাচন গুরুত্বপূর্ণ।
6 views
Answered