1 Answers

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান গণতন্ত্র ফিরিয়ে আনার আশ্বাস দিলেও তা পূরণ করেননি। ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলেও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছাড়তে ইয়াহিয়া খান গড়িমসি করেন। এর ফলে বাঙালিরা বুঝতে পারে যে, যুদ্ধ ব্যতীত শান্তিপূর্ণভাবে কখনও তাদের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়। এই নির্বাচনের ফলে বাঙালিদের মধ্যে স্বাধীনতাকামী যে চেতনা তৈরি হয়েছিল তার ফলাফল হিসেবে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তাই স্বাধীনতা আন্দোলনে ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions