1 Answers
সাফিনের বাবা ১৯৫৪ সালের নির্বাচনের কথা তুলে ধরেছেন। নিচে ১৯৫৪ সালের নির্বাচনের বিষয়টি ব্যাখ্যা করা হলো:
পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নিয়মতান্ত্রিক সরকার গঠন করার জন্য ১৯৫৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন ছিল 'মুসলিম লীগ'। মুসলিম লীগের অত্যাচার নির্যাতন থেকে মুক্তির জন্য এবং ক্ষমতাসীনদের পরাজিত করার জন্য পূর্ব পাকিস্তানে রাজনৈতিক জোট গঠন করা হয়। পূর্ব বাংলার জনগণ এ অঞ্চলের মানুষের সমস্যা সমাধানের নিমিত্তে গঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্টকে বিজয়ী করে। যুক্তফ্রন্টের বিজয়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ জনপ্রিয়তা হারায়।
4 views
Answered