1 Answers

যুক্তফ্রন্ট জোট ১৯৫৪ সালের নির্বাচনে ২১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলো।
পূর্ববাংলার গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। এই ইশতেহারের বিশেষ দফাগুলো ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা ঘোষণা করা এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ববাংলাকে পূর্ণ স্বায়ত্ত্বশাসন প্রদান করা এবং বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা। পূর্ববাংলার প্রধান অর্থনীতি কৃষির উন্নতির জন্য সমবায় কৃষিব্যবস্থার প্রবর্তন ও পাটশিল্পকে জাতীয়করণ করা। শিক্ষার উন্নয়নের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা এবং সকল বিদ্যালয়কে সরকারি সাহায্য করা। ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করা ছিলো তৎকালীন সময়ের গণমানুষের বিশেষ দাবি। এছাড়া ৫২'র ভাষা আন্দোলনে বীর শহিদদের স্মরণে শহিদ মিনার নির্মাণ, লবণের কারখানা স্থাপন এবং শিল্প ও খাদ্যশিল্পে দেশকে স্বাবলম্বী করার কথাও এই ইশতেহারের অন্তর্ভুক্ত ছিলো। তাছাড়া আইন পরিষদের মেয়াদ বৃদ্ধি না করে তিন মাসের মধ্যে শূন্যপদের জন্য উপনির্বাচনের ব্যবস্থা করার উল্লেখও ছিলো যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহারে।
পরিশেষে বলা যায়, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল পূর্ববাংলার সর্বসাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আর এই ইশতেহারের জন্যই যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে সকল মানুষের পূর্ণ সমর্থন পেয়েছিল।

4 views

Related Questions