1 Answers
হ্যাঁ, 'ক' ও 'খ' ছকে প্রদর্শিত বৈষম্যগুলোই ছয় দফা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল।
পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে ছয় দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ছয় দফা তুলে ধরেন। উদ্দীপকের 'ক' ও 'খ' ছকে পশ্চিম পাকিস্তানি কর্তৃক পূর্ব পাকিস্তানিদের প্রতি প্রদর্শিত বৈষম্যের দুটি দিককে তুলে ধরা হয়েছে। এরূপ আরও নানা বৈষম্য করা হতো পূর্ব পাকিস্তানিদের প্রতি। এসব বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং বাঙালির অধিকার আদায়ের উদ্দেশ্যেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উপস্থাপন করেন। ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে 'বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' হিসেবে আখ্যায়িত করে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনার মূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তান সরকার এটি গ্রহণ না করে দমনপীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। তাই বলা যায়, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের প্রতি প্রদর্শিত বৈষম্যই ছয় দফা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল। তাই প্রশ্নের মন্তব্যটি সমর্থনযোগ্য।